উকিল কথা / বাণীপ্রসাদ
মুখোপাধ্যায়
দুই বন্ধুতে যুক্তি করিয়া গেনু যবে
পুরুলিয়া,
উকিল-বাবুর পায়ে পড়েছিনু দিতে হবে বিয়ে
বলিয়া।
কত অনুরোধ সাধা-সাধি করি তবুও উপায় নাই,
আমি আর-তপা ফ্যাল-ফ্যাল চোখে উকিলের
পানে চাই।
র-চায়ে দুবার চুমুক মারিয়া সিগারেটে
মেরে টান,
কহিলেন তিনি কাজ হতে পারে বলরামপুরে যান।
আমিওতো শালা নাছোড়বান্দা অত সহজে কি
হারবো ?
নাই বা উকিল হলাম তবু বিয়ে দিয়ে তবে
ছাড়বো।
কহিলেন তিনি কাজ হতে পারে –
তবে বেশী কিছু দিলে,
বয়েস বাড়িয়ে ফ্রক ছেড়ে শাড়ি মাথায় সিঁদুর
নিলে।
তপা এতক্ষণ ছিলো চুপচাপ আশা দেখে মুখ
খোলে,
— টাকা যা লাগবে দেওয়াযাবে ক্ষণ বিয়েটা
পোক্ত হলে।
কহিলো উকিল দেঁতো হাসি হেসে দেখি কি
করতে পারি
তিন হাজার দিলে একদিনে পাকা — একেবারে
তাড়াতাড়ি
কথার মোচড়ে, টাকার গন্ধে যেই না উকিল
রাজি,
নিশ্চিত মনে কল্পনা করি জিতেগেনু বুঝি
বাজি।
অদ্ধেক টাকা বায়না হল কালকেই হবে বিয়ে,
বাকি কাজ কটা সেরে ফেলা হবে জামশেদপুরে
গিয়ে।
পরদিন ভোরে পাত্র-পাত্রী নিয়ে পুরুলিয়া
যাই
সূর্য ফেরে অস্তাচলে, হায়! উকিলের দেখা
নাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন